প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে নরসিংদী-৫আসনের এমপি ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মানবিক নেতা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল এর নেতৃত্বে অসহায় টুলি বেগমকে উপহার প্রদান করা হয়েছে। “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই” একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। পরে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সংগঠনটি।
আজ শুক্রবার সকাল ১১ ঘটিকা (৩রা এপ্রিল’২০২৬) রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মানবিক নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবারের সংগঠনের নেতৃবৃন্দরা অসহায় টুলি বেগমের নিয়ে খোঁজ নিয়ে সহমর্মিতা জানিয়ে নতুন অটোরিকশা উপহার ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য,”সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেচে থাকার লড়াই শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল অসহায় মোছা: টুলি বেগমের পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়।
আবেগে আপ্লুত টুলি বেগম বলেন, “আমি ভাষায় বোঝাতে পারবো না কতটা খুশি হয়েছি। এই রিকশাটা আমার জীবনে অনেক বড় সহায়তা। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখেন।”
‘আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মানবিক নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি জানান, টুলি বেগমের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। তারা শুধু একটি পরিবার নয়, দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানবিক কর্মকান্ড সব সময় চালিয়ে যেতে পারি সকলের দোয়া প্রার্থনা করছি।
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান,তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে, দেশ ও জাতির মঙ্গল কামনা করছি।
স্থানীয় নেতৃবৃন্দও জানান, এমন উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। একজন অসহায় মায়ের জীবনে এই সহায়তা শুধু আর্থিক নয়, এটি মানসিক শক্তিরও উৎস। টুলি বেগমের গল্প আমাদের মনে করিয়ে দেয়-অবহেলার অন্ধকার যতই গভীর হোক, সহমর্মিতার একটি হাতই পারে সেই অন্ধকার ভেদ করে আলো পৌঁছে দিতে। আর সেই আলোয় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন টুলি বেগমের মতো অসংখ্য মানুষ। প্রধান মন্ত্রী তারেক রহমানের এমন উদ্যোগ, সকল মহলে ব্যাপক প্রশংসা করেছেন।