• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

হাফিজুর রহমান খানঃ- / ১০২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। আটক দুই নারী জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তারা সম্পর্কে সহোদর।

 

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয় এবং আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..