• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মাদরাসা-এতিমখানা-মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি, / ২ দেখেছেন
আপলোড : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম রবিবার (২৬ জুলাই ২০২৬) দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন। তিনি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পৌরসভার নিউটাউন মানিকনগরে ত’ালিমুল সুন্নাহ্ মাদরাসা অ্যান্ড একাডেমির এতিমখানা ও আব্দুর রহিম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দিনের প্রথম কর্মসূচিতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাহুতপাড়া থেকে খাড়িপাড়া পর্যন্ত সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিউটাউন মানিকনগরে আয়োজিত অনুষ্ঠানে ত’ালিমুল সুন্নাহ্ মাদরাসা অ্যান্ড একাডেমির এতিমখানা এবং আব্দুর রহিম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে মাদরাসা, মসজিদ ও এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অসহায় ও এতিম শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা ও মানবসেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা মতিউর রহমান কাসেমী, আব্দুর রহিম জামে মসজিদের সভাপতি ও মানিকনগরের প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম মোস্তফা মানিক, গোলাপবাগ মাদরাসার মুহতামিম মাওলানা শোয়াইব, ত’ালিমুল সুন্নাহ্ মাদরাসার সভাপতি আলহাজ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শওকত আলী, মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত’ালিমুল সুন্নাহ্ মাদরাসা অ্যান্ড একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কাসেম সরকার। শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..