• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : / ১৮ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেছে সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

সোমবার (২৭ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা সেনা জোন পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসির নির্দেশনায় জোন প্রতিনিধির নেতৃত্বে মাটিরাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঁচশ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচশ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে দুই হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম বলেন, গাছের চারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত উপকারী হবে এবং এ ধরনের সহযোগিতা শিক্ষা ও পরিবেশ সচেতনতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে মাটিরাঙ্গা জোনেরআওতায় ব্যাপক চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..