• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

আগামী ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

মোঃ শরিফুল ইসলামঃ- / ৭৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

​চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সেদিন সারা বাংলাদেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হবে।

​সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।

 

এছাড়া পরবর্তীতে অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলী জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..