• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

সিরাজগঞ্জের পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সালাউদ্দিন হাসিনুর

 ইয়াকুব আলী তালুকদার / ৭৫ দেখেছেন
আপলোড : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ০৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তরুণ ও যুব এবং জনসেবক মো সালাউদ্দিন হাসিনুর।

এর আগেও তিনি ০৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোট পেয়েছিলেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বলিতে পেরে উঠতে পারেননি।

তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার পর দেশে ফিরে এসেই বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করতে থাকেন। এলাকার অসংখ্য মানুষের ডাকে সাড়া দিয়ে তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। জন কল্যাণই যার নেশা হয়ে দাঁড়িয়েছে।

সব সময় অন্যায় অপরাধের বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এর জন্য রাজনৈতিক প্রতিহিংসার শিকারও হয়েছেন অনেক বার। অনেক সময় ঘর বাড়ী ছেড়ে দূরে থাকতে হয়েছে। বিভিন্ন রকমের চাপে রাখা হয়েছে তাকে।

তিনি নীতি আদর্শ আর নৈতিকতায় ০৮ নং পাঙ্গাসী ইউনিয়নের জনসাধারণের কাছে একজন জনপ্রিয় মানুষ। ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলেও সালাউদ্দিন হাসিনুরের জনপ্রিয়তা বেশ তুঙ্গে। ইউনিয়নের বেশির ভাগ মানুষই এই তরুণ উদীয়মান জনপ্রিয় এবং সমাজসেবী মানবিক সালাউদ্দিন হাসিনুরকেই চেয়ারম্যান হিসেবে চাচ্ছেন।

ইউনিয়নের অধিকাংশ জনসাধারণ মনে করছেন এবারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সালাউদ্দিন হাসিনুর বিপুল ভোটে বিজয় লাভ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..