• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম / ১১ দেখেছেন
আপলোড : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ের ৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা শুরু হয়। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পরীক্ষায় অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রার্থী উপস্থিত হন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের উদ্দেশ্যেই এ নিয়োগ পরীক্ষা আয়োজন করা হয়েছে।

পরীক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা আমাদের সবার ভালো হয়েছে। এবং পরীক্ষা ব্যবস্থা উপজেলা প্রশাসন আমাদের জন্য ভালো করেছে। আমরা তো আমাদের পরীক্ষা ঠিকি ভাবে দিয়েছি। যদি আমরা আমাদের এখানে যোগ্যতায় মেধায় পরীক্ষা দিয়ে থাকি এবং উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের উপজেলা প্রশাসন আমাদের যোগ্যতা এবং আমাদের মেধায় নিয়োগ দিবে বলে আমরা আশা করি।

আবার অনেক শিক্ষার্থীরা বলেন, আমি পরীক্ষা দিয়েছি যদি ভালোভাবে পরীক্ষা দিয়ে থাকি আমার নিজের মেধা দিয়ে তাহলে ভালো ফলাফল আশা করবো এখানে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। সবকিছু নিজের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..