• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

গাজীপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য এবং গণহত্যার বিচারের দাবিতে গণ সমাবেশ

মো ইয়াকুব আলী তালুকদার / ২৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ইতিহাসের স্বরণ কালের স্বরণীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল বুধবার ০৫ (আগস্ট) গাজীপুর জেলার শিববাড়ী মোড়ে বিকেল তিনটায় এই গন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজীপুর জেলায় ১১ দলীয় ঐক্য জোটের এই প্রথম স্বরণীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গণ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা মো রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কেন্দ্রীয় পরিষদের সদস্য মো আব্দুর রব। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার আমির ড মো জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এমপি। উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মো আতাউল্লাহ আমিন। এছাড়াও ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গণ সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের গাজীপুর জেলার সকল নেতাকর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষকে উপস্থিত থেকে গণরায়ের গণভোট বাস্তবায়নের আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..