• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দিনাজপুরে কবিরাজ গোপালের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

​ দিনাজপুর প্রতিনিধিঃ / ৫৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

দিনাজপুরে কবিরাজি চিকিৎসার আড়ালে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে ‘কবিরাজ গোপাল’ পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন ও কুসংস্কারের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন প্রায় ৮ লাখ টাকা।

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের গোপালপুর এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র,পেশায় কবিরাজ। মানুষের জটিল রোগ বালাই প্যারালাইসিস,অর্শ,গেজ,পাইলসহ ডুতেধরা, স্বামী স্ত্রীর দ্ধন্দ নিরসন,নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ সহ যেকোনো জটিল রোগ ভালো করা, ভাগ্য পরিবর্তন এবং কুফরি কাটার নাম করে সাধারণ মানুষকে নিজের ডেরায় ডেকে ।

বিশেষ করে সহজ-সরল ও গ্রাম্য মানুষগুলো তার নিখুঁত প্রলোভনের শিকার হতেন। চিকিৎসার নামে প্রথমে নামমাত্র ফি নেওয়া হলেও পরবর্তীতে বিভিন্ন অলৌকিক বিপদ ও অমঙ্গলের ভয় দেখিয়ে দফায় দফায় টাকা আদায় করা হতো। এখানেই শেষ নয়,

 

কবিরাজি চিকিৎসার অন্তরালে, দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা সন্দিপ কুমার রায় নামে এক ব্যক্তিকে স্বপ্নে পাওয়া স্বর্ণের কৃষ্ণ মুর্তি দেয়ার প্রলোভন দেখিয়ে কবিরাজ গোপাল হাতিয়ে নিয়েছে ৮লাখ টাকা। এঘটনায় বাদি হয়ে কবিরাজ গোপালকে আসামি করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

ভুক্তভোগী সন্দিব বলেন কবিরাজ গোপাল কাগজপত্র ছাড়াই রোগের চিকিৎসা ও কবিরাজি করার পাশাপাশি মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে ।এর প্রকৃত তদন্ত করলে বেরিয়ে আসবে এর সাথে জড়িত প্রতারণা চক্রের একাধিক সদস্যের নাম।

 

স্থানীয় সচেতন মহল ,সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র ও ভুয়া কবিরাজদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..