• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

কক্সবাজারে পাহাড় কাটার মূল হোতার মধ্যে খালেক মাঝি ও জোবায়ের গ্রেপ্তার

হাফিজুর রহমান খানঃ- / ৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে একাধিক মামলার আসামি খালেক প্রকাশ হালেক মাঝি (৫২) ও মো. জোবায়ের (৪০)-কে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলাতলী ১ নম্বর ওয়ার্ডে বিকাশ বিল্ডিং সংলগ্ন আলতাছের বাড়ির পেছনে অবৈধভাবে পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংসের ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।
মামলার পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া খালেক প্রকাশ হালেক মাঝি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মৃত মীর কাশেমের ছেলে। অপর আসামি মো. জোবায়ের পূর্ব আদর্শগ্রাম এলাকার শফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..