লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭আগষ্ট) বিকাল ৫টায় স্থানীয় পাটগ্রাম প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এক বিতরণ অনুষ্ঠানে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ২য় দফায় ১০জন গরীব অসহায় রোগীর প্রত্যককে নগদ ৫ হাজার করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর শহিদুল্লাহ প্রধান, মুক্তিযোদ্ধা গবেষক সায়েদুল ইসলাম মিঠু, সমাজ সেবক ফজলে রাব্বি প্রধান ও শিক্ষিকা শামিম আরা রতনা, প্রেসক্লাব সভাপতি ইফতেখার আহাম্মেদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।