• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

লক্ষীছড়ি জোনের সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ পরিবারকে মানবিক সহায়তা

মোঃ আব্বাছ, লক্ষীছড়ি প্রতিনিধিঃ- / ১৪ দেখেছেন
আপলোড : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ময়ূরখীল এলাকার মৃত আনসার-ভিডিপি সদস্য মো. আব্দুল হান্নানের পরিবারের পাশে দাঁড়িয়েছে লক্ষীছড়ি জোন। অসহায় পরিবারটির মাঝে অনুদান ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

 

শনিবার (৮ আগস্ট) লক্ষীছড়ি ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের জোন কমান্ডারের নির্দেশনায় এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোহাম্মদ ইমরান খলিল।

 

সহায়তার মধ্যে পরিবারের জন্য একটি সেলাই মেশিন, থ্রি-পিস, শাড়ি, বোরকার ওড়না এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহযোগিতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..