• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পুলিশ সুপার কঠোর নির্দেশনায় ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৯ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মোঃ রাফি হোসেন / ১০১ দেখেছেন
আপলোড : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নওগাঁর ধামইরহাটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার ৫নং আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. ওবায়দুলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মানিক (২৩) ও মো. আব্দুল মান্নান (২৫)। তারা উভয়েই বংশিবাটি গ্রামের মো. ওবায়দুল ও মোছা. ফাহিমা বেগমের ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..