মাটিরাঙ্গা জোনের আওতাধীন বাইল্যাছড়ি ছড়ার উপর সেতু বা কালভার্ট না থাকায় দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগ ছিল বাইল্যাছড়ির নারায়নপাড়াসহ আশেপাশের দুই শতাধিক পরিবার। পাশাপাশি শিশু শিক্ষার্থীরা ছিল চরম কষ্টে। বর্ষাকালে ছড়ার পানি বৃদ্ধি পেলে বিদ্যালয়ে যেতে পারতো না।
এ পরিস্থিতিতে নারায়নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাইল্যাছড়ি ছড়ার উপর গ্রামবাসি ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুইটি বাঁশের সাঁকো নির্মান করে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
সোমবার (১০ আগস্ট) জনগনের যাতায়াতের জন্য নির্মিত দুইটি বাঁশের সেতু হস্তান্তর করা হয়েছে।
এ সময় পদস্ত সামরিক কর্তকর্তা ,স্থানীয়
হেডম্যান ত্রিদিব নারায়ন ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা ও পঞ্চকুমার ত্রিপুরা কারবারি
সহ গন্যমান্য ব্যাক্তি ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।
একইদিন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী’র নেতৃত্বে একটি মেডিকেল টীম রোগীদের চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা সেবা ও বিনামুলে ঔষধ বিতরণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি সুবিধা বঞ্চিতদের মাঝে বিশেষ মানবিক সহয়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ করে গুইমারা রিজিয়নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।
গুইমারা সদর ইউনিয়নের নারায়ন কার্বারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দেড়শতাধিক স্থানীয় পাহাড়ি-বাঙ্গালীকে চিকিৎসা সেবা গ্রহণ করার কথা জানিয়েছেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
বাইল্যাছড়ি ছড়ার উপর বাঁশের সাঁকো নির্মানসহ দুর্গম এলাকায় এমন জনহীতকর কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা।
মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী বলেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খানের নির্দেশনা মোতাবেক পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টির ভাগ্যোন্নয়নে এমন উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।