• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রুহিয়ায় নবগত ইউএনও মোঃ আলাউদ্দিনের যোগদান

মোঃ সোয়েল রানা, রুহিয়া প্রতিনিধিঃ- / ৪৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আলাউদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব রুহিয়া উপজেলা) মোঃ খায়রুল ইসলামের নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ​

দায়িত্ব গ্রহণকালে রুহিয়া থানা অফিসার সহ রুহিয়া উপজেলার অন্তর্ভুক্ত ৬টি ইউনিয়নের স্থানীয় প্রতিনিধি, কর্মকর্তা ও সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৩নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪নং ঢোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

এছাড়া ৬টি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​সংবর্ধনা পরবর্তী সৌজন্য সাক্ষাৎকালে নবগত ইউএনও মোঃ আলাউদ্দিন উপজেলার সামগ্রিক উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং ডিজিটাল ও জনবান্ধব সেবা প্রদান নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

উপস্থিত অতিথি ও স্থানীয় প্রতিনিধিগণ উপজেলার যেকোনো সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..