• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মোঃ সোহেল রানা / ৬ দেখেছেন
আপলোড : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২৩৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খিদিরপুর পূর্ব বাতান নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ১৫ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..