• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ লাখ টাকার মালামাল ও ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার।

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ- / ৩৩ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ ১৫ আগস্ট (শনিবার) রাত ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ০১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির টহল দল পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে। পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম ইয়াবার গুঁড়া, ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা অনুযায়ী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মজলিশপুর এলাকার সুরুজ আলীর ছেলে নুরুল ইসলাম এবং একই থানার বিহাইর এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আশিকুল ইসলাম।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুল ইসলাম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূর্বে ৯টি মাদক, ১টি চুরি এবং ১টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ১২টি মামলা রয়েছে। অন্যদিকে আশিকুল ইসলামের বিরুদ্ধেও পূর্বের একটি মামলা রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..