• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

বেনাপোল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২

জাকির হোসেন, শার্শা প্রতিনিধিঃ- / ১৩ দেখেছেন
আপলোড : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক আসামিরা হলেন, বেনাপোল পোর্টথানার গাজীপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(২৮) ঝিকরগাছা থানার বেলেবটতলা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আঃ আজিজ(৪৫)।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) দিনব্যাপী বিজিবি’র বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, ১টি মোবাইল, ৭৯টি শাড়ী, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০/- টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করে।

আটককৃত মালামালের মূল্য ৯,১০,৫৪০/-(নয় লক্ষ দশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..