• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নবগঠিত খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা দেন “ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম”

নিজস্ব প্রতিবেদক / ১৭১ দেখেছেন
আপলোড : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম।

‎শনিবার (২২ আগস্ট) ঢাকার ন্যাম ভবনে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী এবং নবগঠিত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

‎এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়ন, জনকল্যাণ ও সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুইয়া বলেন শিক্ষক নিয়োগে কোন অনিয়ম বরদাস্ত করা হবেনা।এছাড়া তিনি নবগঠিত জেলা পরিষদের সকলকে ঐক্যবদ্ধভাবে খাগড়াছড়ি গঠনে কাজ করার পরামর্শ দেন।

‎এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত সকল সদস্য, জেলা বিএনপি সহ সকল উপজেলা নেতৃবৃন্দ ও ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..