• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

সোহাগ মল্লিককে শৌলজালিয়া ইউনিয়নের রাজনৈতিক নেতৃত্বে দেখতে চায় তৃনমূল কর্মীরা

মো. আমিনুল ইসলাম, কাঁঠালিয়া প্রতিনিধিঃ- / ৯ দেখেছেন
আপলোড : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহাগ মল্লিককে নতুন রাজনৈতিক নেতৃত্বে দেখতে চান। আগামী দিনে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে প্রার্থী হিসেবে পাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় দলের নেতাকর্মীরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে দলের চরম দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন সোহাগ মল্লিক। বিগত সরকারের আমলে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি তৃণমূল কর্মীদের সংগঠিত রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

​শৌলজালিয়া ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ বিএনপি নেতাকর্মী জানান, সোহাগ মল্লিক একজন সৎ, পরিশ্রমী ও ত্যাগী সংগঠক। ইউনিয়নের সাংগঠনিক ভিত্তি শক্ত করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তার বিকল্প নেই।

নেতাকর্মীদের মতে, বিএনপিকে সুসংগঠিত রাখতে তাকে ইউনিয়নের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা প্রয়োজন। পাশাপাশি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে দলীয় সমর্থন পেলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

​এ বিষয়ে জানতে চাইলে তৃণমূলের এই প্রত্যাশাকে স্বাগত জানিয়ে মো. সোহাগ মল্লিক বলেন, “আমি সবসময় দলের নির্দেশ মেনে রাজপথে থেকেছি এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তৃণমূলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন বলেই এমন দাবি করছেন। দলের হাইকমান্ড ও স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন, আমি তা মাথা পেতে নেব। দল যদি আমাকে কোনো দায়িত্ব দেয় কিংবা জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দেয়, তবে সততার সাথে তা পালন করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..