সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও আরও গতিশীল করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন বিভাগের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ (২৩ আগস্ট) সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব সোহাগ হোসেনের যৌথ স্বাক্ষরে এসব নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে স্ব-স্ব বিভাগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য নতুন কমিটিসমূহ হলো দর্শন বিভাগের আহ্বায়ক মোঃ পারভেজ শেখ ফাহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মিম সদস্য সচিব জিহাদ আলী এতে বাংলা বিভাগে আহ্বায়ক হয়েছেন মোঃ রাশেদুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোতালেব ও সদস্য সচিব মোঃ মেহেদী হাসান। কমিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহ্বায়ক করা হয়েছে জয় খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত আহমেদ এবং সদস্য সচিব হয়েছেন ইমন হাসান।
এছাড়া কলেজটির উচ্চ মাধ্যমিক বিভাগের আহ্বায়ক হয়েছেন আর এস রায়হান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহাতুজ্জামান রোজ এবং যৌথভাবে যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ বিশাল প্রামানিক ও মোঃ নাদিম এতে সদস্য সচিব: আশরাফুল ইসলাম ও রাখা হয়েছে সদস্য তামিমকে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিটি বিভাগে সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীরা আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।