• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মান্দায় ওয়েবপোর্টাল প্রশিক্ষণ নিয়ে অভিযোগ, অংশগ্রহণকারীদের মুখে ভিন্ন কথা

Reporter Name / ৬৪ দেখেছেন
আপলোড : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নওগাঁর মান্দায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক ওয়েবপোর্টাল হালনাগাদ বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের দাবি, সরকারি বিধিবিধান অনুসরণ করেই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চতুর্থ পর্যায়ের প্রকল্পের আওতায় প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে এক দিনের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক ওয়েবপোর্টাল ব্যবহার, তথ্য সংযোজন, সম্পাদনা ও নিয়মিত হালনাগাদ বিষয়ে দক্ষতা বাড়ানো ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘সরকারি বিধিবিধান অনুসরণ করেই প্রশিক্ষণটি পরিচালনা করা হয়েছে। প্রশিক্ষণে প্রয়োজনীয় অ্যাক্সেস ও ডিভাইস ব্যবহার করা হয়েছে। অংশগ্রহণকারীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ শেষে তাঁদের প্রাপ্য সম্মানী দেওয়া হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা ছিল।’

তিনি আরও বলেন, সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে সঠিক ও হালনাগাদ তথ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে সহজেই সরকারি বিভিন্ন তথ্য, সেবা, নোটিশ ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারেন, সে লক্ষ্যেই কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রকল্পের সভাপতি (পিআইসি) ও ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ বলেন, ‘প্রশিক্ষণে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়নি। সরকারি নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রাপ্য সম্মানী দেওয়া হয়েছে। নাশতা ও দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। প্রশিক্ষণ ও সম্মানী বিষয়ে অংশগ্রহণকারী কারো কোনো অভিযোগ নেই।’

 

প্রশিক্ষণে অংশ নেওয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি দপ্তরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি অফিসের ওয়েবপোর্টাল হালনাগাদ করে সেবাপ্রার্থীদের সহজে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে। আমরা যারা অংশগ্রহণ করেছি, এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। প্রশিক্ষণ শেষে আমরা প্রাপ্য সম্মানী পেয়েছি।’

 

মান্দা উপজেলা ভূমি অফিসের ডাটা এন্ট্রি অপারেটর আব্দুল আজিজ বলেন, ‘আমি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়েছে। প্রশিক্ষণটি ছিল প্রাণবন্ত ও কার্যকর। প্রশিক্ষণ গ্রহণের পর আমরা খুব সহজেই অফিসের ওয়েবপোর্টালগুলো হালনাগাদ করতে পেরেছি। প্রশিক্ষণ নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না, এখনো নেই। প্রশিক্ষণ শেষে আমরা আমাদের প্রাপ্য সম্মানী পেয়েছি। প্রশিক্ষণ চলাকালে সকালের নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টেকনিক্যাল সাপোর্ট। এর আগে কোনো প্রশিক্ষণে আমরা এ ধরনের টেকনিক্যাল সাপোর্ট পাইনি।’

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘ওয়েবপোর্টাল নিয়মিত হালনাগাদ থাকলে জনগণ সহজেই প্রয়োজনীয় তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারেন। তাই এ প্রশিক্ষণ সময়োপযোগী।’

 

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘ওয়েবপোর্টাল হালনাগাদ ও তথ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়েছে। দাপ্তরিক কাজে এটি কাজে লাগবে। প্রশিক্ষণ শেষে আমাদের প্রাপ্য সম্মানী ও অন্যান্য সামগ্রী পেয়েছি।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রমের তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে ওয়েবপোর্টালের গুরুত্ব রয়েছে। প্রশিক্ষণটি এ বিষয়ে দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে।’

উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী উজ্জ্বল কুমার কবিরাজ বলেন, ‘ওয়েবপোর্টাল ব্যবহারের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ধারণা পেয়েছি। দাপ্তরিক দায়িত্ব পালনে এটি সহায়ক হবে।’
উপজেলা কৃষি অফিসের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক শাহাজান আলী বলেন, ‘তথ্য সংযোজন ও হালনাগাদের বিষয়ে প্রশিক্ষণ থেকে বাস্তবভিত্তিক ধারণা পাওয়া গেছে।’

প্রশিক্ষণে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, প্রশিক্ষণটি ছিল দাপ্তরিক ও ব্যবহারিক। ওয়েবপোর্টালে তথ্য সংযোজন, সম্পাদনা ও হালনাগাদের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হয়েছে। প্রশিক্ষণ চলাকালে তাঁরা কোনো অনিয়ম প্রত্যক্ষ করেননি বলেও জানান তাঁরা।

তাঁদের দাবি, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রাপ্য সম্মানী দেওয়া হয়েছে এবং নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা ছিল। একটি দাপ্তরিক প্রশিক্ষণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ওঠায় তাঁরা বিব্রত। তাঁদের আশঙ্কা, এ ধরনের অভিযোগের কারণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিদ্যমান সমন্বয় ও সুসম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে তাঁরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সরাসরি দায়ী করেননি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে নিয়মিত ও নির্ভুল তথ্য প্রকাশ নিশ্চিত করা এবং ডিজিটাল সেবা কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবেই এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..