• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

পাটগ্রাম সিমান্তে পাচারকালে বিজিবি’র অভিযানে ১০ মন পাট ও ভ্যান আটক

মো:হাবিবুর রহমান হাবিব, পাটগ্রাম প্রতিনিধিঃ- / ১৬ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সিমান্তে ভারতে পাচারকালে ১০ মন পাট ও একটি ভ্যান আটক করছে রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবির অধীনস্থ পাটগ্রাম উপজেলাধীন পানবাড়ী বিওপির বিজিবি সদস্যরা।

গত রোববার (২৩ আগস্ট) সকাল ৭ ঘটিকার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ পানবাড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৮০৮ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় টহলদল দেখতে পায়, কয়েকজন চোরাকারবারি একটি অটোভ্যানযোগে বাংলাদেশি পাট সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা অটোভ্যানটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ০১টি অটোভ্যান ও ১০ মন বাংলাদেশি পাট উদ্ধার করে পানবাড়ি বিওপিতে নিয়ে আসা হয়।

পাট এবং অটোভ্যানসহ আটককৃত মালামালের বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..