• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

মাটিরাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি হাফেজ আহাম্মদ আটক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ- / ২৩ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে হাফেজ আহম্মেদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার ঘর থেকে ১১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথ অভিযানে ইয়াবাসহ আটক আটক হাফেজ আহাম্মদ মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রন্জু মিয়ার ছেলে। সে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যে পাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পৃথক অভিযানে একই এলাকা থেকে আল আমিন (৩২) ও রিয়াদ হোসেন (৩০) নামে অপর দুই মাদকসেবীকে আটক করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া আল আমিনকে দুই দিনের ও রিয়াদ হোসেনকে পাঁচ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আল আমিন গোমতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে এবং রিয়াদ হোসেন একই এলাকার মৃত মহরম আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী হাফেজ আহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত: আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..