• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

দীঘিনালায় বেকার যুবকদের কর্মসংস্থানে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- / ৬৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার (২৪ আগস্ট) দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩৬ জন বেকার যুবককে নিয়ে তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার—এই দুটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের যাতায়াত খরচ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কারিগরি দক্ষতা বাড়িয়ে নিজ উদ্যোগে কাজের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের কর্মমুখী প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ উদ্যোগ সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..