• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৮৬ দেখেছেন
আপলোড : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট)সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান। অনুষ্ঠানে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুল সংগীত সহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মাযাহারুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সহ সভাপতি মো.ফারুক বকত,মোল্লা আজাদ সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আয়োজকরা জানান,জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ সব আয়োজনের মাধ্যমে নজরুলের মানবতা, উদারতা,সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী সমাজের ছড়িয়ে দেওয়ায় মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..