• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন: হালিম সভাপতি, ফারুক সম্পাদক ও আমিনুল সাংগঠনিক সম্পাদক

ঝালকাঠি প্রতিনিধি ​: / ১৪ দেখেছেন
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিমকে সভাপতি, দৈনিক সমকালের প্রতিনিধি ফারুক হোসেন খানকে সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ২৪ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

​শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

​কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ​সিনিয়র সহসভাপতি: মো. জাকির হোসেন কবির হাওলাদার (দৈনিক দিনকাল) ও অধ্যক্ষ মো. ওবায়দুল হক অদুদ (দৈনিক গণমুক্তি/বাংলার বনে)। সহসভাপতি: মো. শহীদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মো. লিয়াকত আলী জমাদ্দার (দৈনিক আমার সংবাদ) ও মো. আসাদুজ্জামান সোহাগ (দৈনিক মতবাদ)। ​যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাকিবুজ্জামান সবুর (দৈনিক ইনকিলাব)। ​

অন্যান্য সম্পাদকীয় পদ: ইসরাত জাহান রুমা (মহিলা বিষয়ক সম্পাদক), মো. আবুল কালাম (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো. শাকিল মিয়াজী (প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক), মো. মোশারেফ হোসেন (ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মো. শাহজামাল (অর্থ বিষয়ক সম্পাদক), মো. তুহিন মোল্লা (প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), মো. মাহবুব পরান (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক) এবং আবদুল্লাহ আল মামুন (দপ্তর সম্পাদক)।

​নির্বাহী সদস্য: মো. নাসির উদ্দিন হাওলাদার, মো. আসাদুজ্জামান নিশাত, মো. মিজানুর রহমান সোহাগ ও মো. নজরুল ইসলাম।

​সদস্য: মো. হেমায়েত উদ্দিন, মো. রিয়াজুল ইসলাম ও গান্ধী হাওলাদার।

​কমিটি নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইউসুফ আলী খান এবং সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..