হেডলাইন:
চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি

​চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ অপরাধী গ্রেফতার: এসআরবি-৫ এর সফল অভিযান

রাজশাহী প্রতিনিধি: / ১৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনার ধারাবাহিকতায় রাজশাহী জেলার চারঘাটে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ইমদাদুল হক (৪৭)। তিনি রাজশাহী জেলার চারঘাট থানার কামনি গঙ্গারামপুর এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।

​এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১৯ অক্টোবর (সোমবার) রাত ১০:১০ ঘটিকায় চারঘাট থানাধীন নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ইটের তৈরি মঞ্চের ওপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও অভিযানের উদ্দেশ্যে এসআরবি’র একটি চৌকস আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

​আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এসআরবি সদস্যরা মোঃ ইমদাদুল হককে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে তার হেফাজত থেকে ১৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট নিয়ম অনুযায়ী জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

​এসআরবি জানায়, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন  বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..