হেডলাইন:
মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর

জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব

একরামুল হক, নিজস্ব প্রতিবেদক / ৩৭ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর বায়তুল জান্নাত জামে মসজিদে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ‘সহজ কুরআন শিক্ষা’ কেন্দ্রের উদ্যোগে শিশুদের কুরআন শরিফ সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে কায়দা ও আমপারা শিক্ষা সম্পন্ন করা ক্ষুদে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়া হয়।

ছবি : পুরস্কার দিচ্ছেন শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম

‎

‎ভোরের স্নিগ্ধ পরিবেশে শিশুদের কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত ও দ্বীনি শিক্ষার আবহে অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে। এ সময় শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী পুরস্কৃত করা হয়। পাশাপাশি উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

‎
‎মসজিদটির মুয়াজ্জিন ও মক্তবের শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম দীর্ঘ প্রায় নয় বছর ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিশুদের কুরআন শিক্ষা দিয়ে আসছেন। তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত এবং এলাকাবাসীর সহযোগিতায় মক্তবটি শিশুদের ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এতে মসজিদ কমিটির সদস্য, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পানছড়ি শাখার কেয়ারটেকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম। শৈশব থেকেই পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণ করলে শিশুরা নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে। দীর্ঘ প্রায় নয় বছর ধরে শিশুদের দ্বীনি শিক্ষায় গড়ে তোলার এই উদ্যোগকে তাঁরা এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শিশুদের কুরআনের শিক্ষা অর্জন, দ্বীনের পথে অবিচল থাকা এবং ভবিষ্যতে ইসলামের আদর্শে জীবন গড়ার তৌফিক কামনা করা হয়।
‎
‎কুরআনি শিক্ষার আলো শিশুদের মাঝে ছড়িয়ে দিতে মক্তবের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত ব্যক্তিরা।
‎
আরও পড়ুন  প্রসাদপুর ইউনিয়নে সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে: জামিল হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..