
সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.আব্দুল হামিদ তালুকদারকে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অবসরজনিত কারণে বিদায় নেওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ এই আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির সিনিয়র প্রভাষক সৈয়দ জিয়াউল হক লিটন।
সিনিয়র প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সিনিয়র প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রভাষক নিহার রঞ্জন দেবনাথ,শুভাষ চন্দ্র সরকার, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আনসারুল হক প্রমুখ।
সংবর্ধিত সহকারী অধ্যাপক মো.আব্দুল হামিদ তালুকদার বলেন,প্রায় ৩১বছর ধরে প্রাণ প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে করতে গিয়ে শিক্ষক,অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা পেয়েছি।