হেডলাইন:
জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার

কাজী আব্দুল্লাহ আল আমিনকে মাদক কারবারী আখ্যা, উত্তর জেলা যুবদলের প্রতিবাদ ও তীব্র নিন্দা

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি: / ১৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।

আজ বুধবার (১৯ অক্টোবর) জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাজী আব্দুল্লাহ আল আমিন বিভিন্ন সময় মাদক বিরোধী সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রেখেছেন।

যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ আকারে প্রকাশিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকরভাবে তাকে ‘মাদক কারবারী’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

উত্তর জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, এই ধরনের মিথ্যা প্রচারণা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা এই ঘটনার জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানাচ্ছি। একই সাথে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আরও পড়ুন  জামায়াতের ইশতেহারে ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..