
কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিন ভুয়া ডিবিকে পুলিশকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল আমতলী এলাকার কুমিল্লা-বাগড়া সড়কে চাদাঁবাজিকালে তাদের আটক করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১১ টায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে।
আটক ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩) এবং রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) ও মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, চড়ানল আমতলী এলাকায় কুমিল্লা-বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন ওই তিনজন। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়,এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।
