হেডলাইন:
সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ

মনপুরা (ভোলা) প্রতিনিধি: / ৩১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষা অভিযানের সময়েও ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নায়েবের হাট এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মেঘনা নদীর জংলার খাল, রিজির খাল ও ভূঁইয়ার হাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরার সদস্যরা।

অভিযানে ১০ লাখ টাকার অবৈধ জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

কোস্ট গার্ডের বিসিসি বেইজ আউটপোস্ট মনপুরা কর্তৃপক্ষ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মেঘনা নদীতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। দেশের মৎস্যসম্পদ রক্ষা ও মা ইলিশের সুরক্ষায় আগামী দিনগুলোতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব জানান, মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ সময়ে কোস্ট গার্ডের অভিযান প্রশংসার দাবিদার।

ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..