
বগুড়ার সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির ডাইরি বিতরণ ও আলেমদের মিলন মেলা বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান ক্বারী মাওলানা মিজবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফ্রেশ বাজারের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা শায়েখ আব্দুল্লাহ শাহীন মণ্ডল।সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আঃ বাছিদ বিন তারাজুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইসলামিক হাসপাতালের পরিচালক এবিএম মাজেদুর রহমান জুয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, তেকানীচুকাইনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ ব্যাপারি,সোনাতলা পশু হাসপাতালের এআই টিভি আবু তালেব।সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাওলানা এমদাদুল হক,শায়েখ অব্দুল ওয়াহাব মাদানী,শায়েখ শাহ জালাল এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শায়েখ আঃ রহমান বিন আজিজুর রহমান, শায়েখ ওবায়দুল্লাহ বিন আকরাম, শায়েখ মুহাম্মাদ আঃ আল মামুন সালাফি,মাওলানা আঃ জলিল হাবিবপুরী,শায়েখ রিজওয়ান বিন আলতাফ,সংগঠনের সহসভাপতি শায়েখ আলালউদ্দিন বিন আঃ আজিজ,হাফেজ সিরাজুল, মাওলানা মোকাদ্দেস হোসেন,আনোয়ার হোসেন,এইচ ম শরিফুল ইসলাম, সংগঠনের মহাসচিব মাওলানা রজব আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম শামসুর রহমান, তরিকুল ইসলাম, আঃ রহমান মির্জাপুরী,হাফেজ রাশেদুর রহমান।
এছাড়াও সারাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।