• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
হেডলাইন:
খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: / ৩৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’ গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল পাখি জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী মেীজার মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী মৌজাতে প্রজেক্টের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে পরিবারের আয় বৃদ্ধি করতে ১৮ জন নারী-পুরুষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভেটেরিনারি সার্জন) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছা: হোসনেয়ারা খাতুন, প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ গ্রহণ করে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগি টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। সেজন্য প্রতিষেধক হিসেবে রোগের টিকা দিলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়। এসব টিকা বাড়িতে নিজেরা চেস্টা করে দেওয়া যায়।”

এসময় বিশেষ অতিথি তার পরামর্শ বক্তব্যে বলেন, “ফেইথ ইন এ্যাকশন পরিবারের বাড়তি আয় করার জন্য হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে বাড়িতে হাঁস-মুরগি পালন করে পরিবারে বাড়তি আয় করা সম্ভব।”

আরও পড়ুন  রুহিয়ায় কৃষকদের কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ

বেসরকারি সংস্থার এ ধরনের উদ্যোগ পোল্টিখাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..