হেডলাইন:
কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা ​রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার

কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

কুবি প্রতিনিধি / ২৩ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নয়ন অধিকারী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার স্বর্ণা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি শামীম হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক মো. ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ -সভাপতি হিসেবে রয়েছেন ফারহা খানম, রাজদ্বীপ দাশ ও ইসতিয়াক আহমেদ আবিদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বায়েজিদ ও মো. মাহবুব হাসান, আইনবিষয়ক সম্পাদক খালিদ, সাহিত্যবিষয়ক সম্পাদক তারিফ ইসলাম, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নাজমুস সাকিব তামিম, সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ বিশ্বাস, ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাদিক জিতু, প্রচার সম্পাদক নূর এ আজমি, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার সিফাত, অর্থ সম্পাদক সাদী আবদুল্লাহ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. শরীফ খান এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন জ্যোতি হালদার।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাফিস মাহমুদ, মুসা সর্দার, হাসান রাজা, এদোয়ান অন্তর, মো. জাফর হাছান, মো. সাবিকুল, মো. ফাহিম, মো. জুবায়ের, আঁখি আক্তার ও মো. সাব্বির।

নবমনোনীত সাধারণ সম্পাদক আসমা আক্তার স্বর্ণা বলেন, ‘আগামী এক বছরে আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল অঞ্চলের সব শিক্ষার্থীর পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা এবং তাঁদের একাডেমিক ও অন্যান্য প্রয়োজনে পাশে থাকা।’

আরও পড়ুন  মায়ের পাশে কাটানো প্রতিটি মুহূর্ত জীবনের সবচেয়ে মূল্যবান সময় : শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম ও বিভিন্ন ইতিবাচক সামাজিক উদ্যোগের মাধ্যমে এই সংগঠনকে একটি আদর্শ ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে আমরা সবাই মিলে কাজ করব।’

নবমনোনীত সভাপতি নয়ন অধিকারী বলেন, ‘আঞ্চলিক সংগঠনের সহায়তায় বিশ্ববিদ্যালয়জীবন কিছুটা হলেও সহজ হয়। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পাশে থেকে সংগঠনটি যেভাবে এত দিন কাজ করে এসেছে, সবার সঙ্গে নিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ পদ মানেই নতুন দায়িত্ব। সবার সহযোগিতায় আস্থা, ভরসা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করাই হবে আমাদের প্রকৃত লক্ষ্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..