• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

জেমস আব্দুর রহিম রানা, যশোর: / ৪৪ দেখেছেন
আপলোড : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

  • কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ,
  • অসুস্থদের সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ।

 

যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস। একই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি মো. রোস্তম আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। পরে অতিথিরা সংগঠনের কার্যালয় সংলগ্ন মনোহরপুর ইউনিয়ন পরিষদের দেয়ালে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করেন।

‘মানবতার সেবায়, সমাজের উন্নয়নে’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এ উদ্যোগের মাধ্যমে মানুষ তাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য পোশাক ও অন্যান্য সামগ্রী রেখে যেতে পারবেন। অন্যদিকে, যাঁদের এসব সামগ্রী প্রয়োজন, তাঁরা সেখান থেকে তা সংগ্রহ করতে পারবেন। দেয়ালের দুই পাশে স্থাপন করা র‍্যাকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে। সংগঠনটির প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সামর্থ্যবানদের সহযোগিতা অসচ্ছল মানুষের প্রয়োজন পূরণে কাজে আসবে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা বাড়বে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবু সাঈদ সিদ্দিকী শাহীন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. নাজমুল হক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা এবং ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ফকির।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াসের উপদেষ্টা পরিষদের সদস্য বি. এম. ওয়াহিদুজ্জামান, মো. আল জাবের ও মো. নুর ইসলাম; সহসভাপতি মো. আজহারুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক আলী আজম বাচ্চু; প্রচার ও প্রকাশনা সম্পাদক জি. এম. তরিকুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক কে. এম. ইসমাইল হোসাইন জনি ও পলাশ সরকার; ক্রীড়াবিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস; শিক্ষাবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র হালদার এবং তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক জি. এম. আল আমিন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ​"ফলাফলে নয় সম্ভাবনায় পরিচয়": সিরাজগঞ্জে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘উদ্যম একাডেমি’

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির ঘোষিত কর্মপরিকল্পনায় রয়েছে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদাতা নেটওয়ার্ক গঠন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, শীতবস্ত্র ও ঈদ উপহার বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তা। এ ছাড়া মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী মোল্লাসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

উল্লেখ্য, মনোহরপুর ইউনিয়নের একদল সমাজসেবী ও উদ্যমী তরুণের উদ্যোগে গড়ে ওঠা প্রয়াস ২০২৬ সালের ৭ আগস্ট মনোহরপুর কাচারিবাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটির সভাপতি মো. রোস্তম আলী ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ‘মানবতা দেয়াল’ উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..