হেডলাইন:
দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল।

দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা।

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি / ৪ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

দীঘিনালায় দুই বৌদ্ধবিহারের কঠিন চীবর দান পরিদর্শনে জোন কমান্ডার, সম্প্রীতির বার্তা।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে দীঘিনালা বনবিহার ও কামুকাছড়া বনবিহার পরিদর্শন করেছেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।

গতকাল রাতে তিনি পৃথকভাবে দুই বিহার পরিদর্শন করেন। এ সময় বিহার পরিচালনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি উপস্থিত ছিলেন। এ ছাড়া দুই বিহারের পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় দীঘিনালা জোনের পক্ষ থেকে বিহার পরিচালনা কমিটির কাছে প্রীতি উপহার প্রদান করা হয়।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে দীঘিনালা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সেনাবাহিনীর এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বার্তা ছড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন  দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..