• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
হেডলাইন :
জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বেনাপোলের ভারতীয় সীমান্তে দুই দিন ধরে খোলা আকাশের নিচে নারী-শিশুসহ ১২ জনকে পুশ-ইন চেষ্টায় ব্যর্থ-বিএসএফ। সতর্ক অবস্থানে (বিজিবি) চাঁদা না পেয়ে ঘের লুট ও ভাংচুর করলেন স্বেচ্ছাসেবক দলনেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: / ৫ দেখেছেন
আপলোড : বুধবার, ৩ জুন, ২০২৬

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই শুভ উদ্বোধন করা হবে।

 

বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন এলাকায় বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেয়নি, বরং পরবর্তীতেও বারবার পালিয়ে গেছে। সর্বশেষ ২০২৪ সালেও তারা একইভাবে পালিয়ে গেছে।”

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, মারামারি, বাড়িঘর দখল, নারী নির্যাতনসহ সকল অসামাজিক কর্মকাণ্ড নির্মূল করতে হবে।

তিনি আরও বলেন, “রায়পুরা ও চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মেঘনা নদীতে সেতু নির্মাণ, বেড়িবাঁধ, পর্যটন কেন্দ্র স্থাপন এবং রেললাইনের পাশ দিয়ে রায়পুরা শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। একইসঙ্গে খাল খননের কাজগুলোও বাস্তবায়ন করা হবে।”

তিনি রায়পুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের জোর দাবি জানান।
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী দিনে রায়পুরায় অনেক উন্নয়নমূলক কাজ করা হবে। জবাবদিহিমূলক ও সঠিক উন্নয়ন নিশ্চিত করতে পারলে আগামী পাঁচ বছর আমাদের ভোট চাইতে হবে না; জনগণই ভোট দেওয়ার জন্য আমাদের খুঁজবে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ করেছেন। সেই ইতিহাস সঠিকভাবে দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

তিনি অভিযোগ করেন, “বিগত ১৭ বছর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ভুল ও বিকৃত ইতিহাস শেখানো হয়েছে। শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞান অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়, ভ্রান্ত রাজনৈতিক শিক্ষা গ্রহণের জন্য নয়।”

দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে বিগত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলেছে। জিয়াউর রহমান সেই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে শূন্য ঝুড়িকে পূর্ণ ঝুড়িতে রূপান্তর করেছিলেন।”

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের প্রশংসা করে তিনি বলেন, “দেশ ও জনগণের স্বার্থে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন বাংলার রাখাল রাজা। তার রাজনীতি ছিল পরিচ্ছন্ন, শৃঙ্খলাভিত্তিক এবং দেশপ্রেমের রাজনীতি।”

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে আশরাফ উদ্দিন বকুল বলেন, “আজ আমরা যে ফুড সিকিউরিটির কথা বলি, তার ভিত্তি গড়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। প্রায় ৫০ বছর আগে তিনি প্রতিটি ইউনিয়নে খাদ্যগুদাম নির্মাণের উদ্যোগ নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।”

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “রায়পুরায় কোনোভাবেই মাদকের বেচাকেনা চলবে না। মাদক যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। প্রতিটি এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিরাজগঞ্জ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য জান্নাতুল হক শাপলা, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জহিরুল ইসলাম আপেল, নাজমুল হক ভূঁইয়া মোহন, আব্দুল বাতেন, কাজী আসাদুল হক মিলন, ফখরুল আলম, ফরিদ উদ্দিন, শাখায়াত সরকার, নুর আহমেদ চৌধুরী মানিক ও আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হারুনুর রশিদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, উপজেলা বিএনপির সদস্য ডা. মাহবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাস্টার, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, মরজাল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা, সদস্য সচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদ, সদস্য সচিব মো. শহীদ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভূঁইয়া, আলকাছ উদ্দিন, কামাল মিয়া, রায়পুরা পৌর যুবদলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, পৌরসভা মহিলা নেত্রী আসমা আক্তার, পৌরসভা মহিলা নেত্রী মৌসুমী শবনম রুপা, সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..