• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

দিনাজপুরে ৩৭ পরিবারের মধ্যে ৩ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ।

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর: / ১২ দেখেছেন
আপলোড : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

দিনাজপুর সদর উপজেলায় অসহায় ও দরিদ্র ৩৭টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন এবং দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মামুনুর রশিদ কচি। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তা ও অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, অসহায় ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসনে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এ বিশেষ আর্থিক সহায়তা দরিদ্র পরিবারগুলোর সাময়িক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে উঠতে সহায়ক হবে।

আরও পড়ুন  নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্ভোধন করলেন এমপি জামাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..