• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

সাজেকের সার্বিক পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ‎

মোঃ আসিফ ইসলাম সাইফ ‎বাঘাইছড়ি প্রতিনিধি: / ৪৯ দেখেছেন
আপলোড : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান-কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
‎
‎সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
‎
‎সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির সদস্য ১০৬ নম্বর কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩ নম্বর লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪ নম্বর নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন।
‎
‎সভায় জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা জানান, সাজেকে চলমান আন্দোলনের সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের কোনো সম্পৃক্ততা নেই।
‎
‎এ সময় সভায় অংশ নেওয়া হেডম্যান ও কারবারিরা বলেন, যেহেতু সমস্যাটির সূত্রপাত সাজেককে কেন্দ্র করে, তাই এর সমাধানে মূল ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করা প্রয়োজন।
‎
‎তাঁরা আরও বলেন, পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে চলমান পরিস্থিতির একটি যৌক্তিক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর জোর দেন তাঁরা।

আরও পড়ুন  কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..