• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
হেডলাইন :
বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত। বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক বরিশালে গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত জবিতে প্রথমবারের মতো ‘ডিনস অ্যাওয়ার্ড’; প্রস্তুতি পরিদর্শন জবি উপাচার্যের বিচারহীনতার আবর্ত ও ‘সাপ-লুডু’ খেলা: কার দায়, কোন পথে মুক্তি? জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ভেস্তে গেল পরিকল্পনা কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ

বরিশালে এমইপিএর আয়োজনে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধি : / ২৪ দেখেছেন
আপলোড : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরিশালে এমইপি এর আয়োজনে  ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎১৩ ই জুন শনিবার দিনব্যাপী  নগরীর হাসপাতাল রোডস্থ সিলভার স্পুন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।।

‎সভায় বিদ্যুৎ ও ইলেকট্রিক্যাল পণ্যের নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তির সঙ্গে ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

‎উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদ হোসেন ডিভিশনাল সেলস ম্যানেজার বরিশাল বিভাগ এমইপি গ্রুপ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাচান ডিস্টিবিউটার আয়ান ইলেক্ট্র বরিশাল,মোঃ রাসেল শরিফ টিএসএম এমইপি গ্রুপ,বিডব্লিউডি এর ইন্জিনিয়ার সন্জীব দেবনাথ, সিনিয়র ফিল্ড অফিসার সজিব আহমেদ,সিনিয়র ফিল্ড অফিসার রেজাউল ইসলাম।এছাড়া বরিশাল ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান কিরন সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় অংশগ্রহণকারীরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে বাজারে মানসম্মত বৈদ্যুতিক পণ্যের ব্যবহার এবং গ্রাহকসেবার মানোন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

‎অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভাটি ইলেকট্রিশিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..