হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

টেকনাফে বিজিবির জালে ৮ লিটার চোলাই মদ, আটক ১

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি / ৩৩ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফে সীমান্তজুড়ে মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সদস্যরা অভিযান চালিয়ে ৮ লিটার দেশীয় তৈরি বাংলা মদ (চোলাই মদ) জব্দ করেছেন। এ সময় মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে দমদমিয়া বিওপি চেকপোস্টে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছিল। তল্লাশির একপর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে তার দেহে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।

আরও পড়ুন  ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক-ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..