হেডলাইন:
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের বিপুল ভোটে বিজয় সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লাখ টাকার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি করায় অফিস সহায়ক গ্রেপ্তার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপককে বিদায় সংবর্ধনা মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া / ৭৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে অ্যাডভোকেট হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের উন্মুক্ত লটারি অনুষ্ঠান সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উন্মুক্ত লটারির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দোকান বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়। লটারির প্রতিটি ধাপ উপস্থিত বরাদ্দপ্রত্যাশী ও অতিথিদের সামনে সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়াটি ছিল উন্মুক্ত ও গ্রহণযোগ্য।
এ সময় অতিথিবৃন্দ বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারি একটি কার্যকর পদ্ধতি। তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং পৌরসভার সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে দোকান বরাদ্দপ্রত্যাশী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন  বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..