আজ ৮ জুলাই ২০২৬ ইং দুপুর ১২ টায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের প্রযোজনায় প্রদর্শিত হয়েছে পুতুলনাট্য “বুড়িগঙ্গা “।
এই নাট্যের তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশন। নাটকে দেখানো হয়েছে একজন জেলে, দুইটা পাখি, একটা বক, একটা মাছ, একটা কাক, একটা কুকুর এবং একজন বুড়ির পুতুল। পুতুল নাট্যের নাম বুড়িগঙ্গা। পুতুলের অঙ্গভঙ্গি ও শিক্ষার্থীদের কন্ঠে ফুটিয়ে তোলা হয়েছে বুড়িগঙ্গা নদীর দূষণ। মানুষের অসচেতনার ফলে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এক গৌরবময় নদী। যার ইতিহাস ঢাকা শহর এর গড়া পত্তনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
নোংরা যেখানে সেখানে ফেলে দূষিত করছে ঢাকার ইতিবাচক পরিবেশ। পুতুল নাট্যে বিশেষ অতিথি ছিল ছোট শিশুরা। যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোগজ ল্যাবরেটরী থেকে এসেছিল। ছোট শিশুদের দেখানো হয়েছে,প্লাস্টিকের দূষণ সম্পর্কে। আনন্দে আনন্দে শিশুদের শেখানো হয়েছে, কিভাবে পরিবেশ নষ্ট না করে রক্ষা করা যায়।