হেডলাইন:
মগাইছড়ি ক্লিনিকে সেবার বেহাল দশা,ভোগান্তিতে স্থানীয় নারীরা মুক্তাগাছার কাশিমপুরে চুরি, জুয়া ও মাদকবিরোধী মিছিল। লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের মোটরসাইকেল শোডাউন খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার জিয়ানগর বায়তুল জান্নাত মসজিদে শিশুদের কুরআন শিক্ষার উৎসব শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩

রাজাপুরে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা: ধর্মীয় নৈতিকতা ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি / ১৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১১ জুলাই, ২০২৬

ঝালকাঠি রাজাপুরে ধর্মীয় নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ‘আলোচনা সভা-২০২৬’ শিরোনামে এই আয়োজন করা হয়।

শনিবার ১১ জুলাই সকালে রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন, ঝালকাঠির উপ-পরিচালক মো. আলম হোসেন।

এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ইউএনও, জেলা ওলামা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ধর্মীয় সহাবস্থানের মাধ্যমেই সমাজে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ধর্মীয় শিক্ষার আলোকে তরুণ প্রজন্মকে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুন  জবির ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থীর মৃত্যু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..