• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বোয়ালমারীর সাতৈরে কালী পূজা উদযাপন, প্রধান অতিথি সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আব্দুল মতিন, বোয়ালমারী (ফরিদপুর): / ৫৯ দেখেছেন
আপলোড : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, বোয়ালমারী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ, সাধারণ সম্পাদক মো. শাহাজাহান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে এলাকার বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..