• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

মৎস্যকে অর্থকরী ফসল হিসেবে গড়ে তুলতে হবে—সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ- / ১০ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মৎস্যকে দেশের অন্যতম অর্থকরী ফসল হিসেবে গড়ে তুলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমাদের আলোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্য খাতকে আরও লাভজনক করতে হবে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পরে মৎস্য খাতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..