• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
হেডলাইন:
মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা

মোঃ সোয়েল রানা, রুহিয়া প্রতিনিধিঃ- / ২২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার প্রাণকেন্দ্র রুহিয়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রান্ত মেডিক্যালের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, চৌরাস্তায় অবস্থিত প্রান্ত মেডিক্যালে বিক্রির জন্য নিষিদ্ধ ‘ফিজিশিয়ান সেম্পল’ (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি নমুনা ঔষধ) মজুত ও বিক্রি করা হচ্ছিল।

 

 

এ অপরাধে ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর ৪০ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুহিয়া চৌরাস্তার আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়।

 

 

অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সাংবাদিকদের বলেন, “আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে।

 

 

জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ঔষধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..