• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

রাজাপুরে ৪০ বছর ধরে অবহেলিত শুক্তাগড়ের ঐতিহাসিক পুকুর খনন ও সংস্কারের দাবি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ- / ৪ দেখেছেন
আপলোড : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের ঐতিহাসিক একটি পুকুর প্রায় ৪০ বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে পুকুরটি খনন ও সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বিশেষ করে শুষ্ক মৌসুমে চরম পানি সংকটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, প্রায় চার দশক আগে সর্বশেষ পুকুরটি খনন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন-নিবেদন এবং সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পুকুরটি ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে এর পানি ধারণক্ষমতা কমে যায় এবং একপর্যায়ে পুকুরের তলদেশ শুকিয়ে যায়।

এলাকাবাসীর ভাষ্য, পৌষ-মাঘের শুষ্ক সময়ে পুকুরের পানি শুকিয়ে গেলে গোসলসহ দৈনন্দিন কাজে ব্যবহারের পানির সংকট তীব্র আকার ধারণ করে। এলাকায় পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় পানির জন্য দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে দূরবর্তী স্থানে যেতে হয় স্থানীয়দের।

দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, ঐতিহাসিক এই পুকুরটি দ্রুত পুনঃখনন ও সংস্কার করা হলে একদিকে যেমন এলাকার পানির সংকট কমবে, অন্যদিকে সংরক্ষণ করা সম্ভব হবে স্থানীয় ঐতিহ্যেরও।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পুকুরটি পুনঃখনন, সংস্কার এবং পানি সংরক্ষণের উপযোগী করার দাবি জানিয়েছেন। তাদের আশা, এবার কার্যকর উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..